চৈত্র দিনের গল্প গাছা
............সেল সেল সেল সেল! -" আরে তুমি এখানে ? কতদিন পরে , কেমন আছো ?" স্থান : গড়িয়াহাটের ফুটপাথ , কালঃচৈত্রমাসের সন্ধ্যা , বচ্ছরকার সেলের বাজার। হাতে ছোট বড়ো নানা সাইজের অজস প্য়্রাকেট , চারদিক থেকে নানান চাপের মাঝখানে নিজেকে সামলাতে সামলাতে কোনো রকমে মুখ তুলে বক্তার দিকে তাকায় শাশ্বতী। একটি উজ্জ্বল হাসি হাসি মুখ তার পানে চেয়ে আছে। -" কী , চিনতে পারছ ?" খুব কঠিন প্রশ্ন , বিশেষত শাশ্বতীর কাছে। সাধারনত ভীড় ভাট্টায় অতি পরিচিত লোকজন কেও সে ঠিকঠাক চিনে উঠতে পারেনা। এই নিয়ে অনবরত অভিযোগ শুনতে হয় ঘরে এবং বাইরে। ইদানীং লোকে ঠকে শিখে গেছে। তারাই আর ওকে রাস্তায় দেখলে চিনতে চায় না। ওর অবশ্য তাতে কোনো বিকার নেই। একদিন তো নিউমার্কেটে নিজের মেয়েকে দেখে চিনতে পারেনি । আসলে ওর খুব একটা দোষ নেই , মেয়ের যে কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে কী একটা কারণে আর তারা বন্ধুরা সবাই মিলে তাই নিউমার্কেটে ঘুরতে গেছে , তা ও ছাই কী করে জানবে ? যে মেয়ের তখন কলেজে থাকার কথা , সে দুপুর দুটোর সময় যদি মার্কেটে দুই ফুট দুরত্বে দাঁড়িয়ে ওর পানে চেয়ে কেতাত্থ র হাসি হাসে , মাথায়...