Posts

Showing posts from August, 2019

মোলোই বুঝি শম্ভুচরণ...............

মকর সংক্রান্তির দিন। ভোম্বলদাস পুকুরের আজ শুকোবার পজ্জন্ত সময় নেই। সেই কাকভোর থেকে ঘাটে ঘাটে গ্যাঞ্জাম, এই একদল চান সেরে যায় তো আর এক দল আসে চাল ফল ধুতে। বৌ ঝিয়েরা বাসী কাজ সারে তাড়াতাড়ি....সব ঘাটে জল যোগাতে পুকুর হাঁসফাস করে ভারি। বয়স তো তার কম হল না, সাত পুরুষ ধরে এ পাড়ার জল জুগিয়ে যাচ্ছে, কোনোদিন এতটুকু এদিক ওদিক হয়নি। ভরা গ্রীষ্মেও ভোম্বলদাস পুকুর এতটুকু শুকিয়েছে এমন অপবাদ শত্তুরেও দিতে পারবেনা। শত্তুর অবিশ্যি তেমন কেউ নেই । এ অঞ্চলে সবাই তাকে মানেগণে। তার পাড় ঘাট সাফ রাখে সকলে, জলে কচুরীপানা তোলে  নিয়ম করে, কাকচক্ষু জল, করে টলটল, আহা। তবে ভোম্বলদাস পুকুর, রাগলে কসাইয়ের কুকুর। মুখ তার হলে ভার, বান ভাসি তোলপাড়। বেড়ালের নাম শম্ভুচরণ শান্তিপ্রিয় অতি, ইঁদুর ধরায় বা ঝগড়া করায়, নেইকো তার মতি। ওপাড়ার কেলে হুলো কর্কটক্রান্তি, নিত্য এসে এপাড়ায় বাধায় অশান্তি। এ অবস্থায় অবশ্য নির্বিবাদী শম্ভুচরণ বেড়াল চাইলেও চুপ করে বসে থাকতে পারেনা, দুই মুরুব্বি ভোম্বলদাস পুকুর, আর কৃপাশংকর কুকুর, পাঠায় তাকে লড়াইয়ের ময়দানে, কাকুতি তার কেউ না শোনে। তখন আর কী করে! মাঠের সীমানার এদিকে সজনে গাছতল...