Posts

ভগবানের আপন দেশে - জলপথে একদিন

(আমার প্রথম লেখা গুরুচণ্ডালীর টইতে - হাতেখড়ির দ্বিতীয় দফা) ******************************** সে বছর ঘোর বর্ষায় কত্তাকে যেতে হল ভগবানের আপন দেশে কর্মসুত্রে। সঙ্গী আরেকজন যিনি চললেন গিন্নী সহ। মুলত তাদের উৎসাহে আমিও সঙ্গ নিলাম। কাজের ফাঁকে বেশী ঘোরার সময় ছিলোনা , দিনও কম , তার ওপরে বিরামহীন বৃষ্টি। সর্বসম্মতিক্রমে ফেরার দুদিন আগে সকাল বারোটায় আলেপ্পির বোট পয়েন্টে বামালশুদ্ধ হাজির সকলে , চড়ে বসলাম বেনীর বোটে। এর আগে দুর থেকেই দেখেছি হাউসবোট। ভেতরে গিয়ে ব্যাপার দেখেশুনে চক্ষু প্রায় চড়কগাছ!  এত সব একটা বোটের মধ্যে , এও সম্ভব নাকি ?  সামনের দিকে চালকের পরেই অনেকটা খোলা জায়গায় অত্যাধুনিক ড্রয়িং কাম ডাইনিং। সোফা চেয়ার টেবিল দিয়ে সাজানো তিনদিক খোলা। এরপরে বাঁ দিকে সরু প্যাসেজ চলে গেছে বোটের শেষ অবধি আর ডান দিকে পর পর তিনটি আধুনিক এসি বেডরুম বাথ সহ। সব শেষে আধুনিক রসুই , কর্মচারীদের থাকার ব্যাবস্থা , জেনসেট , হ্যান্ডপাম্প।পাটাতনের নীচে মজুত বিপুল খাদ্যসম্ভার। যাত্রা হল শুরু। বৃষ্টি হচ্ছিলনা , হাল্কা রোদের মত কিছু যেন দেখা যাচ্ছিল। আমরা আলেপ্পির সীমা ছাড়াতে না ছাড়াতেই হাতে হাতে টাটকা ডা...

চৈত্র দিনের গল্প গাছা

............সেল সেল সেল সেল! -" আরে তুমি এখানে ? কতদিন পরে , কেমন আছো ?" স্থান : গড়িয়াহাটের ফুটপাথ , কালঃচৈত্রমাসের সন্ধ্যা , বচ্ছরকার সেলের বাজার। হাতে ছোট বড়ো নানা সাইজের অজস   প্য়্রাকেট , চারদিক থেকে নানান চাপের মাঝখানে নিজেকে সামলাতে সামলাতে কোনো রকমে মুখ তুলে বক্তার দিকে তাকায় শাশ্বতী। একটি উজ্জ্বল হাসি হাসি মুখ তার পানে চেয়ে আছে। -" কী , চিনতে পারছ ?" খুব কঠিন প্রশ্ন , বিশেষত শাশ্বতীর কাছে। সাধারনত ভীড় ভাট্টায় অতি পরিচিত লোকজন কেও সে ঠিকঠাক চিনে উঠতে পারেনা। এই নিয়ে অনবরত অভিযোগ শুনতে হয় ঘরে এবং বাইরে। ইদানীং লোকে ঠকে শিখে গেছে। তারাই আর ওকে রাস্তায় দেখলে চিনতে চায় না। ওর অবশ্য তাতে কোনো বিকার নেই। একদিন তো নিউমার্কেটে নিজের মেয়েকে দেখে চিনতে পারেনি । আসলে ওর খুব একটা দোষ নেই , মেয়ের যে কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে কী একটা কারণে আর তারা বন্ধুরা সবাই মিলে তাই নিউমার্কেটে ঘুরতে গেছে , তা ও ছাই কী করে জানবে ? যে মেয়ের তখন কলেজে থাকার কথা , সে দুপুর দুটোর সময় যদি মার্কেটে দুই ফুট দুরত্বে দাঁড়িয়ে ওর পানে চেয়ে কেতাত্থ র হাসি হাসে , মাথায়...