Posts

ময়নামতী

শালিখের নাম ময়নামতী, পুকুরের নাম ভোম্বলদাস। সেদিন মাঝদুপুরে, আমড়া গাছের ছায়াটা যখন ভোম্বলের বুকের ওপর আড়াআড়ি পড়েছে, ময়নামতী পাড়ে বসে ডুকরে উঠল।ভোম্বলদাস সবে দেবদারু ডালের কানখুসকি কানে ফুরফুর দিয়ে চোখটা বুজতে যাবে, ঠিক তখনই টুপটুপ ঝরল ময়নার চোখের জল।

মেয়েরা যখন .........

( আন্তর্জাতিক নারী দিবস শুরু হয়েছিল মেয়েদের কর্মক্ষেত্রে নানান অসুবিধেকে কেন্দ্র করে , ওয়ার্কিং উইমেনদের সমস্যার মোকাবিলায়। প্রথমে দিনটির উল্লেখও হয়েছিল ইন্টারন্যাশনাল ওয়ার্কিং উইমেন ডে হিসেবে। আজ তাই ওয়ার্কিং উইমেন হিসেবে আমার নিজের কর্মক্ষেত্রের যেসব মেয়েরা এতবছর ধরে লড়াই করেছে বা এখনো যারা করছে তাদের মনে করে , প্ল্যান্টে , শপফ্লোরে , বয়লারে , টারবাইনে যেসব মহিলা ইঞ্জিনিয়াররা পুরুষদের একাধিপত্যে হানা দিয়েছে , তাদের জন্যে ..................)

গাঁয়ের কথা - দুই নম্বর (১ম পর্ব)

আরো এক গাঁয়ের কথা  (১) তখনও ভোরের আলো ঠিকমত ফোটেনি , নগেন পাড়ুই দাঁতন হাতে দক্ষিন মাঠের দিকে চলেছে। শীত গ্রীষ্ম বরাবরই তার রাত থাকতে ওঠা অভ্যেস। বয়স হয়েছে , বাড়ির লোকে বিশেষ করে ছেলেরা বিরক্ত হলেও সে তার স্বভাব পালটায় নি। মাঠের ধারের জঙ্গলে প্রাতঃকৃত্য সেরে বোসেদের ঠাকুরপুকুরে যায় চানে। চান সেরে উঠে রাধামাধবের মন্দিরে প্রণাম প্রদক্ষিণ করে বাড়ি ফিরতে ফিরতে বাড়ির মেয়েদের বাসী কাজ সারা , উনুনে আগুন ধরানো এসব নিত্যকর্ম শুরু হয়ে যায়।

ভগবানের আপন দেশে - জলপথে একদিন

(আমার প্রথম লেখা গুরুচণ্ডালীর টইতে - হাতেখড়ির দ্বিতীয় দফা) ******************************** সে বছর ঘোর বর্ষায় কত্তাকে যেতে হল ভগবানের আপন দেশে কর্মসুত্রে। সঙ্গী আরেকজন যিনি চললেন গিন্নী সহ। মুলত তাদের উৎসাহে আমিও সঙ্গ নিলাম। কাজের ফাঁকে বেশী ঘোরার সময় ছিলোনা , দিনও কম , তার ওপরে বিরামহীন বৃষ্টি। সর্বসম্মতিক্রমে ফেরার দুদিন আগে সকাল বারোটায় আলেপ্পির বোট পয়েন্টে বামালশুদ্ধ হাজির সকলে , চড়ে বসলাম বেনীর বোটে। এর আগে দুর থেকেই দেখেছি হাউসবোট। ভেতরে গিয়ে ব্যাপার দেখেশুনে চক্ষু প্রায় চড়কগাছ!  এত সব একটা বোটের মধ্যে , এও সম্ভব নাকি ?  সামনের দিকে চালকের পরেই অনেকটা খোলা জায়গায় অত্যাধুনিক ড্রয়িং কাম ডাইনিং। সোফা চেয়ার টেবিল দিয়ে সাজানো তিনদিক খোলা। এরপরে বাঁ দিকে সরু প্যাসেজ চলে গেছে বোটের শেষ অবধি আর ডান দিকে পর পর তিনটি আধুনিক এসি বেডরুম বাথ সহ। সব শেষে আধুনিক রসুই , কর্মচারীদের থাকার ব্যাবস্থা , জেনসেট , হ্যান্ডপাম্প।পাটাতনের নীচে মজুত বিপুল খাদ্যসম্ভার। যাত্রা হল শুরু। বৃষ্টি হচ্ছিলনা , হাল্কা রোদের মত কিছু যেন দেখা যাচ্ছিল। আমরা আলেপ্পির সীমা ছাড়াতে না ছাড়াতেই হাতে হাতে টাটকা ডা...

চৈত্র দিনের গল্প গাছা

............সেল সেল সেল সেল! -" আরে তুমি এখানে ? কতদিন পরে , কেমন আছো ?" স্থান : গড়িয়াহাটের ফুটপাথ , কালঃচৈত্রমাসের সন্ধ্যা , বচ্ছরকার সেলের বাজার। হাতে ছোট বড়ো নানা সাইজের অজস   প্য়্রাকেট , চারদিক থেকে নানান চাপের মাঝখানে নিজেকে সামলাতে সামলাতে কোনো রকমে মুখ তুলে বক্তার দিকে তাকায় শাশ্বতী। একটি উজ্জ্বল হাসি হাসি মুখ তার পানে চেয়ে আছে। -" কী , চিনতে পারছ ?" খুব কঠিন প্রশ্ন , বিশেষত শাশ্বতীর কাছে। সাধারনত ভীড় ভাট্টায় অতি পরিচিত লোকজন কেও সে ঠিকঠাক চিনে উঠতে পারেনা। এই নিয়ে অনবরত অভিযোগ শুনতে হয় ঘরে এবং বাইরে। ইদানীং লোকে ঠকে শিখে গেছে। তারাই আর ওকে রাস্তায় দেখলে চিনতে চায় না। ওর অবশ্য তাতে কোনো বিকার নেই। একদিন তো নিউমার্কেটে নিজের মেয়েকে দেখে চিনতে পারেনি । আসলে ওর খুব একটা দোষ নেই , মেয়ের যে কলেজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে কী একটা কারণে আর তারা বন্ধুরা সবাই মিলে তাই নিউমার্কেটে ঘুরতে গেছে , তা ও ছাই কী করে জানবে ? যে মেয়ের তখন কলেজে থাকার কথা , সে দুপুর দুটোর সময় যদি মার্কেটে দুই ফুট দুরত্বে দাঁড়িয়ে ওর পানে চেয়ে কেতাত্থ র হাসি হাসে , মাথায়...